এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া এক হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৫৫১ জন।

এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৯৪ শতাংশ। কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর মোট এক হাজার ৫৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে সাতটি পরীক্ষায় অংশগ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় তিনি অকৃতকার্য হয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, ‌‘যখন রেজাল্ট প্রকাশ হবে শুনেছি, তখন থেকেই মনে একটা ভয় কাজ করছিল।

তবে বিশ্বাস ছিল আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল অর্জন করব। তবে এ ফলাফলের পেছনে আমাদের শিক্ষক, অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিং ও অক্লান্ত পরিশ্রম ছিল।’

কলেজের অধ্যক্ষ মো. হেরেম উল্লাহ আহসান বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় একজন অকৃতকার্য হয়েছে।

যে কারণে এবার শতভাগ পাস থেকে বঞ্চিত হয়েছি।’ কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।’

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাসের হার ৯৯ শতাংশ, ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকাবোর্ডে পঞ্চম এবং সারাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকাবোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম; ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকাবোর্ড তথা সারাদেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ সময়: ২১:৪৯:৪০   ২৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


রাজশাহী বোর্ডের ৩৯টি কলেজে এইচএসসিতে কেউ পাস করেনি
বেসামরিক জাহাজে হামলা কারও জন্য মঙ্গলজনক নয়: এরদোয়ান
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক সমঝোতা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
যশোরের কেশবপুরে ধানখেতে দুই ব্যক্তির অর্ধগলিত লাশ
টানা ছয় বছর শতভাগ জিপিএ-৫ ফৌজদারহাট ক্যাডেট কলেজে
পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানার শপথ কাল
নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে
এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেপ্তার ৫
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি বিশিষ্টজনদের

Law News24.com News Archive

আর্কাইভ