টানা ছয় বছর শতভাগ জিপিএ-৫ ফৌজদারহাট ক্যাডেট কলেজে

প্রথম পাতা » প্রধান সংবাদ » টানা ছয় বছর শতভাগ জিপিএ-৫ ফৌজদারহাট ক্যাডেট কলেজে
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে টানা ছয় বছর ধরে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সর্বশেষ ২০২৬ সালের পরীক্ষায় কলেজটির ৪৩ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ৩২ জন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। ২০২১ সাল থেকে এই ধারাবাহিকতা বজায় রয়েছে। ২০২১ সালে ৫০ জনের সবাই জিপিএ-৫ (৪৭ জন গোল্ডেন), ২০২২ সালে ৪৪ জনের সবাই জিপিএ-৫ (৪১ জন গোল্ডেন), ২০২৩ সালে ৫১ জনের সবাই জিপিএ-৫ (২৮ জন গোল্ডেন), ২০২৪ সালে ৫১ জনের সবাই জিপিএ-৫ (৫০ জন গোল্ডেন) এবং ২০২৫ সালে ৪৮ জনের সবাই জিপিএ-৫ (৩৮ জন গোল্ডেন) পেয়েছিলেন।

কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির জানান, পাঠ্যপুস্তকনির্ভর পড়াশোনা, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমরা বিষয়ভিত্তিক পড়াশোনায় জোর দিই। প্রচলিত নোট-গাইডের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকনির্ভর পড়াশোনায় উৎসাহিত করা হয়। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে দিকনির্দেশনা দেওয়া হয়, যাতে তারা পড়াশোনায় পিছিয়ে না থাকে।”

উল্লেখ্য, চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৩ হাজার ১৬৮ জন কম। সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২২:৪২:১০   ২৭ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


রাজশাহী বোর্ডের ৩৯টি কলেজে এইচএসসিতে কেউ পাস করেনি
বেসামরিক জাহাজে হামলা কারও জন্য মঙ্গলজনক নয়: এরদোয়ান
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক সমঝোতা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
যশোরের কেশবপুরে ধানখেতে দুই ব্যক্তির অর্ধগলিত লাশ
টানা ছয় বছর শতভাগ জিপিএ-৫ ফৌজদারহাট ক্যাডেট কলেজে
পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানার শপথ কাল
নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে
এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেপ্তার ৫
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি বিশিষ্টজনদের

Law News24.com News Archive

আর্কাইভ