খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার
রবিবার, ১ নভেম্বর ২০২৬



খুলনা নগরের লবণচরায় সড়কের ওপর থেকে শহীদুল (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে দরগা কাশেমীয়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এক ব্যক্তি শহীদুলের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তরা চাপাতি দিয়ে শহীদুলকে কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাটি কিছুটা নির্জন। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিহত শহীদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি এবং একটি হত্যা মামলা রয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনায় বিভিন্নভাবে ৭২ জনকে হত্যা করা হয়েছে এবং এসব ঘটনায় ৬৯টি মামলা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের বেশির ভাগের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের মতো কারণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:১৩   ১৭ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেপ্তার ৫
রাজবাড়ীর কালুখালিতে প্রায় ১৪লক্ষ টাকার ৪৫৭ বোতল মাদকসহ একজন গ্রেফতার
ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক
উখিয়া আশ্রয়শিবির উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্রের মুখে অপহরণের পর আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
পাবনায় হাটের কার্যালয়ে গুলি করে দুজনকে হত্যা
আইইডিসিআরের পরিচালককে মারধর ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
ফরিদপুরে ইজিবাইকে তুলে নিয়ে যুবকের রগ কেটে দেওয়ার অভিযোগ
রংপুরের পীরগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও লুটপাট

Law News24.com News Archive

আর্কাইভ