শাপলা চত্বরে গণহত্যা হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

প্রথম পাতা » প্রধান সংবাদ » শাপলা চত্বরে গণহত্যা হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
রবিবার, ১ নভেম্বর ২০২৬



শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩০   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা
অনাবাসিক ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগ সরকারি কলোনিতে সাবলেট উচ্ছেদ: সেমিস্টার ফাইনালের আগে বিপাকে ঢাবি শিক্ষার্থীরা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ