ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ইকবাল সোবহান চৌধুরীকে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ইকবাল সোবহান চৌধুরীকে
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে আরও দুজনকে আনা হয়েছে এবং তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে তাঁকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:০২:২০   ৯ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হুথি সংঘাত ঘিরে কঠোর অবস্থানে সৌদি আরব
কপ৩১ জলবায়ু সম্মেলন: বাংলাদেশের অগ্রাধিকার ও প্রত্যাশা
আলোচনা সভায় বক্তারা সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ বিশেষজ্ঞদের
প্রথমবার নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্য
রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ব্যবসায়ী নাসিরের মামলা ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতা আটক
ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’
ইউরোপের সাতটি উড়োজাহাজে বোমার হুমকি, নিরাপত্তা তল্লাশি

Law News24.com News Archive

আর্কাইভ