সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

প্রথম পাতা » জাতীয় » সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আজ বুধবার (৪ নভেম্বর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই সদস্যকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি করা কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ড গঠনের তিন দিনে মধ্য অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমানকে সরিয়ে দিল সরকার।

১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১৮   ৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান
সৌদি প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
মানবাধিকার ও শান্তি রক্ষায় সংসদীয় ককাস গঠন
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
৭ নভেম্বর সরকারি ছুটি, তবে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটির সুযোগ নেই
সেন্টমার্টিনে পর্যটকদের সাড়ে চার মাস রাতযাপনের অনুমতি

Law News24.com News Archive

আর্কাইভ