প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

প্রথম পাতা » জাতীয় » প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন বা আপগ্রেডেশনের কাজের জন্য আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

বিশেষ করে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারের রিচার্জ সেবায় এ সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে ডেসকো।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে প্রয়োজনীয় পরিমাণ টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া রিচার্জসংক্রান্ত যেকোনো প্রয়োজনে ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৮   ১১ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান
সৌদি প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
মানবাধিকার ও শান্তি রক্ষায় সংসদীয় ককাস গঠন
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
৭ নভেম্বর সরকারি ছুটি, তবে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটির সুযোগ নেই
সেন্টমার্টিনে পর্যটকদের সাড়ে চার মাস রাতযাপনের অনুমতি

Law News24.com News Archive

আর্কাইভ