জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

প্রথম পাতা » প্রধান সংবাদ » জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনা কমিউনিস্ট পার্টির এই নেতা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা তুলে ধরেন।

এ সময় সেখানে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭:০৫:১১   ১২ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হুথি সংঘাত ঘিরে কঠোর অবস্থানে সৌদি আরব
কপ৩১ জলবায়ু সম্মেলন: বাংলাদেশের অগ্রাধিকার ও প্রত্যাশা
আলোচনা সভায় বক্তারা সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ বিশেষজ্ঞদের
প্রথমবার নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্য
রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ব্যবসায়ী নাসিরের মামলা ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতা আটক
ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’
ইউরোপের সাতটি উড়োজাহাজে বোমার হুমকি, নিরাপত্তা তল্লাশি

Law News24.com News Archive

আর্কাইভ