কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউন হয়েছে। রোববার বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির উদ্যোগে নিউমার্কেট চত্বরে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন এমপি রাশেদা বেগম হীরা। একই সময়ে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বাধীন অংশ।

সমাবেশ শেষে উভয় পক্ষের মিছিল উপজেলা পরিষদের দিকে যাওয়ার সময় কালাচাঁন মার্কেটের সামনে মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এম এ আউয়াল খান অভিযোগ করেন, প্রতিপক্ষরা এমপি রাশেদা বেগম হীরা ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে নিয়ে আপত্তিকর স্লোগান দেয়। বাধা দিলে তারা গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এ এফ এম তারেক মুন্সী নেতৃত্ব দিয়েছেন বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে এ এফ এম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমার জানা নাই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এমপি রাশেদা বেগম হীরা বলেন, প্রোগ্রাম শেষে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারা আমাদের গাড়িগুলোতে হামলা করেছে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগালি করেছে। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামান জানান, দুপক্ষ মুখোমুখি হয়ে গেলে উত্তেজনা তৈরি হয় এবং এম এ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর হয়। পুলিশ তাৎক্ষণিক তাদের নিরাপদে সরিয়ে নিয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৪   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


২০২৭ সাল থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
কক্সবাজারে সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, উপজেলা ফটকে তালা
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর
বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ