তাহসিফের মৃত্যু: তৃতীয় দফার রিমান্ড শেষে কারাগারে দীপ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তাহসিফের মৃত্যু: তৃতীয় দফার রিমান্ড শেষে কারাগারে দীপ
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৭ নভেম্বর) টানা দশ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে দীপ মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। সিসিটিভি ফুটেজ ও কললিস্ট পর্যালোচনায় মৃত্যুর আগে তাহসিফকে দীপ ও জেরিকা তাসনিম দিশার সঙ্গে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্তের স্বার্থে দীপকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে বলা হয়। আসামি পক্ষের জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৭ অক্টোবর তাহসিফ নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৭   ১০ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


তাহসিফের মৃত্যু: তৃতীয় দফার রিমান্ড শেষে কারাগারে দীপ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন
তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ড আবেদন
ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে বান্ধবী দিশা
শরীফ ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ ডিসেম্বর
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বিএম মোজাম্মেল হক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা: ২৬ জন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ