সংস্কার প্রক্রিয়া ভন্ডুল করতে চাইছে সরকার: নাহিদ ইসলাম

প্রথম পাতা » প্রধান সংবাদ » সংস্কার প্রক্রিয়া ভন্ডুল করতে চাইছে সরকার: নাহিদ ইসলাম
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকার পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাইছে। শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্টেশন সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। সংস্কার বাস্তবায়নের জন্য দেশের ৭০ শতাংশ মানুষ ম্যান্ডেট দিলেও সরকার একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করে প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ায় তাঁদের মাঠে নামতে হচ্ছে।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, গত আট মাসে সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছে, তবে ডিসেম্বরে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, ভোটের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে এবং মামলা-বাণিজ্যের মাধ্যমে তাদের লোকজনকে বাঁচিয়ে ভোটব্যাংক নিজেদের পক্ষে নিয়েছে। ডিসেম্বর মাসে নদীর পানির হিস্যা আদায়ে দল মাঠে থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রার্থী দেবে এবং সেই লক্ষ্য নিয়ে সারা দেশে কাজ চলছে। সভায় এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর ও সদস্যসচিব ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:০৯   ৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও অনুষ্ঠান বর্জন
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে বাজারে হামলায় ৩০ জনের মৃত্যু, পাল্টাপাল্টি দায়
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী

Law News24.com News Archive

আর্কাইভ