ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর মরদেহ পুঁতে রাখার ঘটনায় দায়ের করা মামলায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বিচার শুরু হওয়া আসামিরা হলেন—আফরোজার স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী।
২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় স্ত্রী মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ পুঁতে ফেলা হয়। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আসামিদের মধ্যে আশরাফুল কারাগারে আছেন এবং বাকিরা জামিনে রয়েছেন। আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৮:৪০:৫৭ ৭ বার পঠিত #অভিযোগ গঠন #আদালত #কানাডা প্রবাসী #দক্ষিণখান #হত্যা মামলা