যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের ২৪২টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে তৌকিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তিনি সহযোগীদের নাম জানিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। মামলার বিবরণে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল ১১টায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা শুরুর কথা থাকলেও সকাল ১০টা ৬ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের তথ্য পান অধিদপ্তরের মহাপরিচালক। ফেসবুকে আপলোড করা প্রশ্নপত্রটি মূল প্রশ্নপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় পরীক্ষাটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য সচিব মো. আতিকুর রহমান বাদী হয়ে ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করেন। তৌকিরকে আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০:১৮:০৪   ২০ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে
আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি
আইনজীবী মহিউদ্দিন আহমেদ কারাগারে
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Law News24.com News Archive

আর্কাইভ