তেজগাঁওয়ে দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: ৫ জনের রিমান্ড

প্রথম পাতা » আদালত সংবাদ » তেজগাঁওয়ে দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: ৫ জনের রিমান্ড
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় পাঁচ আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক রুহুল আমিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত পাঁচজনের রিমান্ড ও আরিয়ান নামের এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের মধ্যে মো. আবদুল্লাহ আল মামুন, মো. জাহিদুল ইসলাম ওরফে সোহাগ, মো. জয় হাসান ও মো. বিজয়ের তিন দিনের রিমান্ড এবং মো. সাব্বির হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত চার দিনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গত ১ জুলাই তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকার গতিরোধ করে মুখোশধারী ১০-১২ জনের একটি দল অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। পুলিশের ভাষ্যমতে, প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই ডাকাতির ছক আঁকেন। ঘটনার দিন তুহিন উবার রাইড শেয়ারে উত্তরা যাওয়ার সময় তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। এরপর নির্ধারিত স্থানে দলটি গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৬:৪৫   ২১ বার পঠিত   #  #  #  #  #  #




আদালত সংবাদ’র আরও খবর


পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
তেজগাঁওয়ে দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: ৫ জনের রিমান্ড
শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনকে অব্যাহতি চেয়ে আজ শুনানি
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা: দোকানিকে ছয় মাস কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
সমন সত্ত্বেও আদালতে হাজির হননি সিমিন রহমান, বাজারে বিক্রি হচ্ছে সেভেন-আপ
দেশে ১০ মাসে ২ হাজার ৯৩৮টি হত্যা মামলা, মাসে গড় ২৯৪টি

Law News24.com News Archive

আর্কাইভ