চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারা দেশে মোট ২ হাজার ৯৩৮টি হত্যা মামলা দায়ের হয়েছে। এই হিসাবে প্রতি মাসে গড়ে প্রায় ২৯৪টি খুনের মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই ১০ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে মোট ১ লাখ ৭০ হাজার ১০১টি মামলা হয়েছে। খুনের মামলার পাশাপাশি একই সময়ে ডাকাতির ৪১৭টি, দস্যুতার ১ হাজার ৫১৯টি এবং অপহরণের ৮৬৭টি মামলা নথিভুক্ত হয়েছে।
- পুলিশের ৮টি মহানগর ও ৯টি রেঞ্জের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর এলাকায় সবচেয়ে বেশি ২১৮টি খুনের মামলা হয়েছে।
- রেঞ্জগুলোর মধ্যে ঢাকা রেঞ্জে ৬৭৩টি এবং চট্টগ্রাম রেঞ্জে ৫৭১টি খুনের মামলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, হত্যাকাণ্ড প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত অভিযানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা এবং পারিবারিক সহিংসতার কারণে বেশির ভাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ২২:২২:৫৩ ১৭ বার পঠিত #অপরাধ #আইনশৃঙ্খলা #পুলিশ #বাংলাদেশ #হত্যা মামলা