রাজধানীর খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
খিলগাঁওয়ে আটক ৩
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, আওয়ামী লীগের সদস্য জেহাদুল ইসলাম এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন।
ধানমন্ডিতে আটক ৩
ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
রূপনগরে আটক ৪
রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম এবং ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি ও মো. জাহিদ।
বাংলাদেশ সময়: ২৩:০২:৩১ ২২ বার পঠিত #অপরাধ #আওয়ামী লীগ #আটক #ছাত্রলীগ #ঢাকা #পুলিশ