বরিশালে সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহানা নাদীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস।
সঞ্জীব কুমার দাস জানান, বিচারক শেখ ফারহানা নাদীম মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বাসায় ফিরে যান। কিন্তু রাতে তিনি বাসায় না পৌঁছালে আদালতের নাজিরসহ সংশ্লিষ্টরা তাঁর খোঁজ নিতে শুরু করেন। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত বিচারক আদালতে বা বাসায় পৌঁছাননি।
অফিসের নাজির কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, বিষয়টি স্পর্শকাতর এবং পুলিশ গুরুত্বের সাথে দেখছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
বাংলাদেশ সময়: ২১:০৯:৪৬ ২১ বার পঠিত #আইনশৃঙ্খলা #আদালত #নিখোঁজ #বরিশাল #বিচারক