শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করবেন। চলতি বছরের ১৯ মে পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান মামলার ১ নম্বর আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ২১ মে সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ৩ জুন আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়। ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণা করেছিলেন।

বাংলাদেশ সময়: ৯:৩৮:৩৬   ৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


নাশকতার নেপথ্যে অর্থদাতা ও ইন্ধনদাতাদের তালিকা প্রস্তুত, চলছে সাঁড়াশি অভিযান
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু
পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
তেজগাঁওয়ে দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: ৫ জনের রিমান্ড
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কথিত পীর সোহেল রানা কারাগারে
সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার নির্দেশ মাউশির
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Law News24.com News Archive

আর্কাইভ