আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তদন্ত দেশব্যাপী হবে। এ জন্য তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগতে পারে।

প্রসিকিউটর তামিম আরও বলেন, ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য চার্জ গঠন করা হয়েছিল এবং ওই আসামিদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বর্তমানে দেশব্যাপী যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে রয়েছে। তদন্তের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনই তা বলা কঠিন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৪   ১৮ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত
শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনকে অব্যাহতি চেয়ে আজ শুনানি
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে ছয়জনকে হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ শুরু
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ