নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কার্যক্রম নির্বিঘ্ন করতে নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এই কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২০:৪৬ ১৯ বার পঠিত #এনসিটিবি #নিষেধাজ্ঞা #নোট-গাইড #পাঠ্যবই #শিক্ষা