আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ৫ আগস্টের পর যারা বিভিন্ন জায়গায় আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা পালাতে সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ রয়েছে।
তিনি জুলাই মাসে আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান। প্রসিকিউশন সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের ঘটনার তদন্ত দ্রুত শেষ করা হবে।
বাংলাদেশ সময়: ১১:৩৩:১০ ৬ বার পঠিত #আওয়ামী লীগ #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #গুম #জুলাই অভ্যুত্থান #তদন্ত #মানবতাবিরোধী অপরাধ #মো. আমিনুল ইসলাম