পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর ও বিরল: চিফ প্রসিকিউটর

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর ও বিরল: চিফ প্রসিকিউটর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একজন পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। মঙ্গলবার (২৪ নভেম্বর) চিফ প্রসিকিউশনের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যিনি ফেরারি জীবনযাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তার জনৈক মুখপাত্র এটি বিবৃতি আকারে প্রচার করছেন, এটি একটি হাস্যকর ঘটনা। আমি মনে করি যে, এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি যে মুখপাত্র, যিনি এই দাবি করেছেন, এই বিবৃতিটা তার উন্মাদনা ছাড়া কিছু না।

চিফ প্রসিকিউটর আরও বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল এবং এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে দাবি করেন, যেহেতু ৫ আগস্ট তাকে একটি বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তাকে আকাশপথে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তিনি আরও বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

বাংলাদেশ সময়: ১১:১২:২৯   ১১ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর ও বিরল: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসাদুজ্জামান ফুয়াদ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত

Law News24.com News Archive

আর্কাইভ