দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানোর বার্তা দুদক সচিবের

প্রথম পাতা » দুদক » দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানোর বার্তা দুদক সচিবের
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



দুর্নীতি মামলার আসামি হাসিনার বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা: দুদক সচিব

গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির তথ্যমতে, শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতিমধ্যে ২৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ৭টির চার্জশিট প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন মামলায় আদালত ৩৬ বছরের কারাদণ্ডও প্রদান করেছেন। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে দুদক সচিব সাইদুর রহমান খান স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। দুদক সচিব বলেন, যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনগতভাবে তাকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া অবলম্বন করা হবে। এদিকে, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ১ হাজার ৩৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় চার্জশিট দিয়েছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ৩ ধারায় অভিযোগপত্র দাখিলের জন্য কমিশন অনুমোদন দিয়েছে। এছাড়া, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই অভিযোগে তলব করা হলেও সুবাস্তুর চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালক রেজাউল হক সিরাজী হাজির হননি।

বাংলাদেশ সময়: ১১:১২:১৬   ৪ বার পঠিত   #  #  #  #  #  #




দুদক’র আরও খবর


দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানোর বার্তা দুদক সচিবের
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
রেলের নিয়োগ দুর্নীতির তিন মামলায় দুই কর্মকর্তার সাজা
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ