শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন (৫০) সহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন (৫০)। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মাসউদুর রহমান। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য অবৈধ মিছিল বের করেন। স্থানীয় লোকজন আসামিদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আটক হন। এ সময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে।

বাংলাদেশ সময়: ৭:২৩:০৪   ২ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন
ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ