মাগুরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » আদালত সংবাদ » মাগুরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



মাগুরায় স্ত্রী মেরিনা বেগমকে হত্যার দায়ে মোসলেম উদ্দিন মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৪ নভেম্বর রাত ৩টার দিকে স্ত্রী মেরিনা বেগমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন মোসলেম উদ্দিন। এতে স্ত্রী রাজি না হওয়ায় দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মোসলেম উদ্দিন স্ত্রীকে গলা টিপে হত্যা করেন এবং পরে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই মনসের আলী বাদী হয়ে শ্রীপুর থানায় মোসলেম উদ্দিন মন্ডলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল ইসলাম তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন জানান, আসামি মোসলেম উদ্দিন মন্ডল ২০২৩ সালের ৩০ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটিতে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় এক বছর ১০ মাস বিচারিক কার্যক্রম চলার পর আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোসলেম উদ্দিন মন্ডল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরপাড়া গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে। নিহত মেরিনা বেগমের বয়স ছিল ৩৬ বছর।

বাংলাদেশ সময়: ৭:২৭:২৪   ২ বার পঠিত   #  #  #  #  #




আদালত সংবাদ’র আরও খবর


মাগুরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়ম: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন
ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
আওয়ামী লীগ আমলের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ
নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি শুরু
আওয়ামী লীগ শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ