ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

প্রথম পাতা » জাতীয় » ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



সমাজসেবা অধিদপ্তর সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুযায়ী উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

  • নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে খানা তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
  • প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড ও জনসমাগমস্থলে প্রকাশ করতে হবে।
  • নীতিমালা অনুযায়ী ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের মাধ্যমে উপকারভোগী যাচাই করতে হবে।
  • অভিযোগ নিষ্পত্তির জন্য ১০ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
  • উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে সংক্ষুব্ধরা ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।
  • অনুমোদিত চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করতে হবে।
  • তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারের জালিয়াতি বা ইচ্ছাকৃত ভুল তথ্যের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪০   ৩ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ
ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান
নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান

Law News24.com News Archive

আর্কাইভ