সমাজসেবা অধিদপ্তর সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুযায়ী উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৯:৪০ ৪ বার পঠিত #উপকারভোগী নির্বাচন #খানা তথ্য #ফ্যামিলি কার্ড #সমাজসেবা অধিদপ্তর #সামাজিক নিরাপত্তা