নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

প্রথম পাতা » জাতীয় » নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় এই রদবদল আনা হয়। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটে, এপিবিএনের এসপি খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনায়, গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীতে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধায় এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, কেএমপির উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, এপিবিএনের এসপি আরেফিন জুয়েলকে সিএমপিতে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এছাড়া ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৩৩   ৬ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা

Law News24.com News Archive

আর্কাইভ