চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান

প্রথম পাতা » জাতীয় » চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। চারটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত সীমিত দরপত্রে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ টাকার দর জমা দিয়ে প্রতিষ্ঠানটি এই কাজ পেয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা চিঠিতে বলা হয়, সিসিটি এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত পণ্য হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য সর্বনিম্ন দরদাতা এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে। দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বি অ্যান্ড এম-ওশেনিয়া জেভি ৪০ কোটি ৪০ লাখ টাকা, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ টাকার দর প্রস্তাব করেছিল। এদিকে, মাত্র দুই দিনের মধ্যে দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করায় বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে। শিপ হ্যান্ডলিং অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী অভিযোগ করেন, দরপত্র আহ্বানের সময় কম থাকায় অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়নি। তিনি আরও অভিযোগ করেন, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই দরপত্র প্রক্রিয়া গোপন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৭:৪৪   ১২ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান
নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা

Law News24.com News Archive

আর্কাইভ