ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন ১৪০ পর্বের মাধ্যমে শেষ হয়েছে। শুক্রবার রাতে প্রচারিত শেষ পর্বের মধ্য দিয়ে সিরিজটির দীর্ঘ যাত্রার ইতি টানা হয়। নাটকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’র ভূমিকায় অভিনয় করা জিয়াউল হক পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে স্মৃতিচারণ করেছেন।

নাটকে পলাশের মায়ের চরিত্রে অভিনয় করা পলি চেয়ারম্যানের মৃত্যুতে দর্শক ও কলাকুশলীরা শোকাহত। গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া অভিনেত্রী গুলশান আরাকে এই শেষ পর্বটি উৎসর্গ করেছে ব্যাচেলর পয়েন্ট পরিবার। পর্বের শেষে গুলশান আরার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।

ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে পলাশ লিখেছেন, “আই কাবিলা, আর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান। এই কথাটা বোধহয় আর কোনোদিনও বলা হবে না। কিছু সংলাপ, কিছু স্মৃতি, আজীবন হৃদয়ে থেকে যাবে।”

নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নির্মাতারা জানিয়েছেন, এর মধ্য দিয়েই সিরিজটির দীর্ঘ পথচলা শেষ হয়েছে, তবে গল্পের কিছু দিক খোলা রাখা হয়েছে, যা ভবিষ্যতে ধারাবাহিকটি ফেরার সম্ভাবনা তৈরি করে রেখেছে।

বাংলাদেশ সময়: ২২:১০:০৫   ৩০ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কাতার থেকে ফেরার পর গাজীপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষজ্ঞদের সভা হামের টিকার মান ও টিকাদান পরিসংখ্যানে গলদ, জরুরি কর্মসূচির পরামর্শ বিশেষজ্ঞদের
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করা হয়নি বলে জানালেন গাজীপুরের ডিসি
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন

Law News24.com News Archive

আর্কাইভ