স্টেট ইউনিভার্সিটিতে আইন গবেষণা ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম পাতা » শিক্ষা » স্টেট ইউনিভার্সিটিতে আইন গবেষণা ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



---

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন গবেষণা ফোরামের (এসইউবিএলআরএফ) উদ্বোধনী অনুষ্ঠান ২৮ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা টাওয়ারের স্কলার্স ইন-এ অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে ফোরামের ল ব্লগ প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারওয়ার উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার ড. আহমেদ হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মনিরুজ্জামান। অনুষ্ঠানে ফোরামের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ আইন বিভাগের অন্যান্য  শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে এসইউবি ল ফোরাম আয়োজিত ল ব্লগ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মনিরুজ্জামান। শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাঁরা এ সম্মাননা গ্রহণ করেন।

এছাড়াও, স্টেট ইউনিভার্সিটি আইন বিভাগের সহকারী অধ্যাপক তকি আশরাফ ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানের মূল বক্তা মনিরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফাতেমা আক্তার সুইটি ও আজিমা শাহ তিশা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধীনে এসইউবিএলআরএফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ০:০৭:৩১   ৩১ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


স্টেট ইউনিভার্সিটিতে আইন গবেষণা ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন
হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে রাখলেন ঢাবি শিক্ষার্থীরা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি শুরু ১ ডিসেম্বর
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, গভীর রাতে বিক্ষোভ
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৮ দিনের ছুটি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা
রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়ম: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ