রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

স্টেট ইউনিভার্সিটিতে আইন গবেষণা ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম পাতা » শিক্ষা » স্টেট ইউনিভার্সিটিতে আইন গবেষণা ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



---

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন গবেষণা ফোরামের (এসইউবিএলআরএফ) উদ্বোধনী অনুষ্ঠান ২৮ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা টাওয়ারের স্কলার্স ইন-এ অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে ফোরামের ল ব্লগ প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারওয়ার উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার ড. আহমেদ হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মনিরুজ্জামান। অনুষ্ঠানে ফোরামের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ আইন বিভাগের অন্যান্য  শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে এসইউবি ল ফোরাম আয়োজিত ল ব্লগ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মনিরুজ্জামান। শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাঁরা এ সম্মাননা গ্রহণ করেন।

এছাড়াও, স্টেট ইউনিভার্সিটি আইন বিভাগের সহকারী অধ্যাপক তকি আশরাফ ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানের মূল বক্তা মনিরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফাতেমা আক্তার সুইটি ও আজিমা শাহ তিশা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধীনে এসইউবিএলআরএফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ০:০৭:৩১   ৩২ বার পঠিত