২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কলেজগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। প্রতিটি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের হালনাগাদকৃত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে নতুন মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটির শিক্ষা কার্যক্রম প্রাথমিকভাবে হাসপাতাল ভবনেই পরিচালিত হবে এবং পরবর্তীতে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে।

আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসন সংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ২২০ করা হয়েছে। এছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নির্ধারণ এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১০৮টি মেডিকেল কলেজ রয়েছে। নতুন তিনটিসহ ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫ হাজার ২৭০টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২১টি আসন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২৫   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ
বিআইডব্লিউটিসির অব্যবহৃত চারটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, গভীর রাতে বিক্ষোভ
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
শুল্কহার হ্রাস রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমল
কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেফতার
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু
১৩ মামলার আসামি ইসমাইল গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ