কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। ডিবি জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে কলকাতায় গিয়ে নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে দুর্বৃত্তদের হাতে খুন হন আনোয়ারুল আজীম আনার।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৩ ১২ বার পঠিত #অপরাধ #আনোয়ারুল আজীম আনার #গ্রেফতার #ঝিনাইদহ-৪ #ডিবি #মুনতারিন ফেরদৌস ডরিন