বিআইডব্লিউটিসির অব্যবহৃত চারটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা

প্রথম পাতা » জাতীয় » বিআইডব্লিউটিসির অব্যবহৃত চারটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



বিআইডব্লিউটিসির বহরে থাকা চারটি যাত্রীবাহী জাহাজ দীর্ঘদিন ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে। এর মধ্যে এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামে দুটি জাহাজ ৬৮ কোটি টাকা ব্যয়ে কেনা হলেও যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে এগুলো গত ৯ মাস ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে ৫৪ কোটি টাকা ব্যয়ে কেনা এমভি বাঙালি ও এমভি মধুমতি জাহাজ দুটিও দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে।

এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ লক্ষ্যে সম্প্রতি নৌপরিবহন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, তিনটি জাহাজকে চক্ষুচিকিৎসা, মা ও শিশুস্বাস্থ্যসেবা এবং অর্থোপেডিক সার্জারির জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। অন্য একটি জাহাজ সরকারি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আলোচনা অনুযায়ী, জাহাজগুলোর মূল কাঠামো অপরিবর্তিত রেখে রোগীদের জন্য র‍্যাম্প পদ্ধতি এবং প্রয়োজন অনুযায়ী কক্ষ তৈরির পরিকল্পনা করা হয়েছে। তবে ভাসমান হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে জনবল, চিকিৎসক-নার্সদের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ খরচের মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী জানান, পদ্মা সেতু চালুর পর নৌপথে যাত্রী কমে যাওয়ায় লোকসান কমাতে জাহাজগুলোকে বিকল্প উপায়ে ব্যবহারের এই চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫১   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


বিআইডব্লিউটিসির অব্যবহৃত চারটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা
শুল্কহার হ্রাস রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমল
কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
শেরপুর শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট অযত্নে নষ্ট হচ্ছে
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: চার-পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করে আরও তদন্তের সুপারিশ
সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিনকে সরকারি সম্মানীর আওতায় আনছে সরকার
ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ
ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান

Law News24.com News Archive

আর্কাইভ