চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, গভীর রাতে বিক্ষোভ

প্রথম পাতা » প্রধান সংবাদ » চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, গভীর রাতে বিক্ষোভ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে শিক্ষার্থীরা আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, দুই মাসের বেশি সময় ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলনেও সংকটের কোনো কার্যকর সমাধান আসেনি, যার ফলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ এই ঘোষণা দেন। সভা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে আজ বেলা দুইটায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এর আগে টানা ৩৬ দিনের শাটডাউন শেষে ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও, উপাচার্য পরিবর্তনের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে এবং প্রশাসনিক ভবনে তালা ঝোলানো থাকায় দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৯   ১৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ
বিআইডব্লিউটিসির অব্যবহৃত চারটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, গভীর রাতে বিক্ষোভ
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
শুল্কহার হ্রাস রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমল
কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেফতার
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু
১৩ মামলার আসামি ইসমাইল গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ