দেশত্যাগের সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশত্যাগের সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ আজ সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রোববার রাতে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। বহির্গমন প্রক্রিয়ার অংশ হিসেবে ইমিগ্রেশন ডেস্কে গেলে তার পরিচয় শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র বলছে, সুইডেন আসলামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। বিমানবন্দরে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:১০   ৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


দেশত্যাগের সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণে বড় ধাক্কা খেল চীনের এআই খাত
ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপায় নিষেধাজ্ঞা এনসিটিবির
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ