ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার জুমার নামাজের সময় নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়, যার নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। এর প্রতিবাদে শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি কিপাইত নগর এলাকার শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে স্থানীয়রা ‘ডাকাত পড়েছে’ বলে মাইকে ঘোষণা দেন। এরপর স্থানীয় লোকজন মিছিলকারীদের ওপর হামলা চালান।

বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, মাইকে ঘোষণা দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালালে যুবদল ও ছাত্রদলের ৮ থেকে ১০ জন আহত হন। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে নুরুল করিমকে ধরতে তার এলাকায় গিয়েছিলেন। মারধরের শিকার হয়ে তারা পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ফেলে যান, যাতে পরে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ৭:১৯:১৫   ৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণে বড় ধাক্কা খেল চীনের এআই খাত
ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপায় নিষেধাজ্ঞা এনসিটিবির
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
পুলিশে প্রশাসনিক রদবদল
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

Law News24.com News Archive

আর্কাইভ