কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার একদিন পার হলেও মামলা দায়ের করা সম্ভব হয়নি। এনসিপির অভিযোগ, ঘটনার পর প্রায় চার ঘণ্টা থানায় অবস্থান করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়ে মামলা না হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন।

গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুমারখালীর ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলার জন্য কুষ্টিয়া পৌর ছাত্রদলের নেতা সংগ্রাম হোসেন ও তার অনুসারীদের দায়ী করেছে এনসিপি।

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি জানান, হামলার পর রাত ৯টা থেকে ১টা পর্যন্ত তারা থানায় অবস্থান করেন। তিনি অভিযোগ করেন, থানার কম্পিউটারে অভিযোগ লিখে দেওয়ার জন্য ওসির সহযোগিতা চাওয়া হলেও তিনি টালবাহানা করেন। এছাড়া থানায় অবস্থানকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাইরে স্লোগান দিচ্ছিল বলে তারা দাবি করেন। ওসি জামাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লিখিত অভিযোগ নিয়ে এলে আমি মামলা নিতাম। তারা লিখিত অভিযোগ নিয়ে আসেনি।’ তিনি আরও জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালে রাত ১টার পর পুলিশি প্রটোকলে তাদের কুষ্টিয়া শহর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এদিকে হামলার প্রতিবাদে সোমবার বিকেলে এনসিপির ডাকা বিক্ষোভ মিছিলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাধা দিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৩   ৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

Law News24.com News Archive

আর্কাইভ