এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার

প্রথম পাতা » খেলা » এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চলমান এবিজি ইউনিভার্সিটি কাপের পরিবেশ, ফ্লাডলাইট ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন, খেলার উপযোগী উইকেট ও মাঠ থাকায় এখানে মানসম্মত ক্রিকেট খেলার সুযোগ তৈরি হয়েছে।

যারা এবিজি ইউনিভার্সিটি কাপ আয়োজন করেছে, তাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয়, এটি অসাধারণ একটি টুর্নামেন্ট।

হাবিবুল বাশার আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন আয়োজন দেশের ক্রিকেট সংস্কৃতির জন্য ইতিবাচক এবং ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন,

আমাদের এখানে অনেক খেলা হয়, কিন্তু সব সময় উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায় না। হয়তো উইকেট ভালো থাকে না, আউটফিল্ড ভালো থাকে না। কিন্তু এটি অসাধারণ একটি ভেন্যু। আমরা এখানে এসিসির সঙ্গে তিন দিনের ম্যাচ খেলছি। উইকেট খুব ভালো। উপযুক্ত মাঠে, উপযুক্ত উইকেটে ক্রিকেট হচ্ছে, যেটা খুবই ভালো।

সাবেক এই অধিনায়ক বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে খেলাধুলার পুরোনো প্রতিযোগিতামূলক সংস্কৃতি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, টি-টোয়েন্টির পাশাপাশি ভবিষ্যতে এখানে ৫০ ওভারের টুর্নামেন্টও আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ২১:০২:১০   ২১ বার পঠিত   #  #  #  #  #




খেলা’র আরও খবর


এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা
২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

Law News24.com News Archive

আর্কাইভ