গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে পরপর ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের দুটি গাড়িও ছিল। সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়িবহরের একটি গাড়িতে থাকা স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে আজ বেলা দুইটার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন এবং গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৬   ২৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কিশোরগঞ্জে মামলা নিয়ে জামায়াত নেতা ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি অবস্থান
মিষ্টি ভেবে বোমা খেয়ে যুবকের মৃত্যু
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
রংপুর ও কুড়িগ্রামে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
খাবারের সিরিয়াল নিয়ে মহাখালীর রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন মহালছড়ির ইউএনও শিবু দাশ
মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

Law News24.com News Archive

আর্কাইভ