ভারতের মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার এক গ্রামে মিষ্টি ভেবে বোমা খেয়ে রাজেন্দ্র বারৌটিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গ্রামের এক ব্যক্তি তাকে মিষ্টিসদৃশ কিছু খেতে দিলে তিনি তা খেয়ে ফেলেন। আসলে সেটি ছিল বুনো শূকর শিকারের জন্য তৈরি দেশি বোমা, যা তার মুখেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা রেখা সিং জানান, এলাকার কিছু আদিবাসী মানুষ বুনো শূকর মারতে আতশবাজি কিংবা পাথর খনি থেকে সংগ্রহ করা বারুদ আটার গোলার ভেতরে দিয়ে এ ধরনের বিস্ফোরক তৈরি করে। এ ঘটনায় অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৬:৪৮ ২২ বার পঠিত #অপরাধ #গ্রেফতার #বোমা বিস্ফোরণ #ভারত #মধ্যপ্রদেশ #মৃত্যু