রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য শনিবার (১৪ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
- কুড়িগ্রাম: শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে গাছের ডালপালা ছাঁটাই করা হবে। নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হতে পারে।
- রংপুর: নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫৫ ২৩ বার পঠিত #কুড়িগ্রাম #নেসকো #বিদ্যুৎ #বিদ্যুৎ বিভ্রাট #রংপুর