খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া এলাকায় আজ শনিবার ভোর চারটার দিকে একটি বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি ওই স্থানে দাঁড়িয়ে ছিল। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাসচালকের সহকারী ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর তিনি জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে প্রাণে বেঁচে যান। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮:০৫:২৫ ১৮ বার পঠিত #অগ্নিসংযোগ #অপরাধ #খাগড়াছড়ি #বাস #বিআরটিসি