পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলের দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম পাতা » জাতীয় » পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলের দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহে বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় এখন পর্যন্ত নেওয়া আইনি বা প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে।

  • বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
  • কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে রেশন কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সম্মানজনক পর্যায়ে পুনর্নির্ধারণের সুপারিশ করেছে কমিটি। বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ, সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৩৪:০৫   ২০ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


মোটরসাইকেলসহ সব চালকের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, শিল্পখাতে দক্ষ কর্মীর তীব্র সংকট
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলের দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রশাসনে গতি ফেরাতে অতিরিক্ত সচিব পদে বড় পদোন্নতির উদ্যোগ
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন

Law News24.com News Archive

আর্কাইভ