মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন

প্রথম পাতা » জাতীয় » মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এ জন্য সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ সংশোধন করা হয়েছে। ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে। সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে এ সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনেও লেখার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো বিবেচনায় নম্বর প্রদর্শনের বিকল্প ব্যবস্থা ব্যবহার করা যাবে। এ ছাড়া সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে। একই সঙ্গে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ।

সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের প্লেট আলো প্রতিফলিত করতে পারে, যা নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও যানবাহন শনাক্তকরণে সহায়ক। বর্তমানে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম নয়। ফলে সব মোটরসাইকেলে একই মাপ ও বিন্যাসের নম্বরপ্লেট স্থাপন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের নকশা ও বিন্যাস নির্ধারণ করা সম্ভব হবে। সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের মাধ্যমে যানবাহন শনাক্ত করা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ৯:৩৯:৩৩   ২৬ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রশাসনে গতি ফেরাতে অতিরিক্ত সচিব পদে বড় পদোন্নতির উদ্যোগ
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন
গ্যাসের সরবরাহ কমেছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
শ্রমিকদের ঢাল বানিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রি-পেইড মিটার নিয়ে সরকারের নতুন বিজ্ঞপ্তি
প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান
সৌদি প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ