পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)।

নিহত জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় জানান, ট্রাকচাপায় আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন এবং কিছু সময় পর জাকিরও মারা যান। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৮:৪৭   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ ডিসেম্বর
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের পথে ৮ বছরের শিশু
পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত
প্রশাসনে গতি ফেরাতে অতিরিক্ত সচিব পদে বড় পদোন্নতির উদ্যোগ
ভারতের প্রথম বুলেট ট্রেনের বিশেষত্ব ও আধুনিক সুযোগ-সুবিধা
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন
উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ: আবেদনের নিয়মাবলি
গ্যাসের সরবরাহ কমেছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

Law News24.com News Archive

আর্কাইভ