স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



স্ত্রীর ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশ করার জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এই রায় ঘোষণা করেন।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি অভিযুক্ত প্রবাসীর স্ত্রীর কিছু ব্যক্তিগত ছবি তাঁর অনুমতি ছাড়াই তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। ছবিগুলো সরিয়ে ফেলার জন্য বারবার অনুরোধ করা হলেও ভুক্তভোগী তা প্রত্যাখ্যান করেন, যা দুই বন্ধুর মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার দিন ভুক্তভোগী কর্মস্থলে আছেন নিশ্চিত হয়ে অভিযুক্ত ব্যক্তি ধারালো ছুরি নিয়ে অপেক্ষা করেন এবং ভুক্তভোগী বাইরে বের হওয়া মাত্রই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে জানান, স্ত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় তাঁর বৈবাহিক জীবনে চরম অশান্তি নেমে এসেছিল এবং সেই ক্ষোভ থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ৯:৩৮:১২   ২২ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের প্রথম বুলেট ট্রেনের বিশেষত্ব ও আধুনিক সুযোগ-সুবিধা
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল
হুথি সংঘাত ঘিরে কঠোর অবস্থানে সৌদি আরব
কপ৩১ জলবায়ু সম্মেলন: বাংলাদেশের অগ্রাধিকার ও প্রত্যাশা
প্রথমবার নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্য
ইউরোপের সাতটি উড়োজাহাজে বোমার হুমকি, নিরাপত্তা তল্লাশি
যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিত করল ইরান
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের লড়াই
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ

Law News24.com News Archive

আর্কাইভ