বিচারকদের সঙ্গে লেনদেনে জড়াবেন না: নবীন আইনজীবীদের আইনমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিচারকদের সঙ্গে লেনদেনে জড়াবেন না: নবীন আইনজীবীদের আইনমন্ত্রী
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান নবীন আইনজীবীদের বিচারকদের সঙ্গে কোনো ধরনের লেনদেনে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ছোট বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন না, সব সময় বড় বারান্দার আইনজীবী হিসেবে থাকবেন। ছোট বারান্দা হলো বিচারকদের বারান্দা। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদালতে আইনজীবীদের দলীয় প্রভাবের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আদালত অঙ্গনে কিছু আইনজীবী দলীয় আধিপত্যবাদী মনোভাব দেখাচ্ছেন। এখনো আদালতের সামনে গিয়ে আইনের চেয়ে ক্ষমতার দম্ভ বেশি দেখানো হয়। সরকার এ অবস্থার অবসান চায়। প্রত্যেক আইনজীবী আদালতে আইনের কথা তুলে ধরবেন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।

আসাদুজ্জামান বলেন, বিগত ১৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সাড়ে ৪ হাজারের বেশি সহযোদ্ধাকে হারিয়েছেন তাঁরা। তাঁদের অনেককে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এবং সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে। দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করতে তাঁরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল। তাঁদের অনেকেই মামলার ঘটনার ২০ বছর আগেই মারা গেছেন। একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার সোপান তৈরি করে দিয়ে যেতে চান তাঁরা, যার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এবং ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ২১:০৬:০৬   ১৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হরমুজ প্রণালিতে চার দেশকে বিশেষ ছাড় দিল ইরান
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন
বিচারকদের সঙ্গে লেনদেনে জড়াবেন না: নবীন আইনজীবীদের আইনমন্ত্রী
মোটরসাইকেলসহ সব চালকের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
ইসরায়েলের ওপর চার নির্বাচনী ধাক্কা, কঠিন সমীকরণে নেতানিয়াহু
সামরিক আগ্রাসন হলে বিশ্বজুড়ে মার্কিন সম্পদে হামলার হুমকি ইরানের
সৌদি-তুরস্ক-পাকিস্তান ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ