সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তি অথবা তাদের পরিবারকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিগ্রস্তদের সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হবে।
সহায়তার পরিমাণ:
- মৃত্যুর ক্ষেত্রে: অন্যূন ৫ লাখ টাকা।
- অঙ্গহানির ক্ষেত্রে: অন্যূন ৩ লাখ টাকা।
- গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে): অন্যূন ৩ লাখ টাকা।
- আহত (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে): অন্যূন ১ লাখ টাকা।
আবেদনের নিয়ম ও সময়সীমা: দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর ফরম-৩২-এ আবেদন করতে হবে। এছাড়া ঘরে বসেই অনলাইনে বিএসপি-এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনা ঘটার ৯০ দিন পার হয়ে গেলে আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
বাংলাদেশ সময়: ৯:০৪:৫৫ ২১ বার পঠিত #আর্থিক সহায়তা #ট্রাস্টি বোর্ড #পরিবহন #বিআরটিএ #সড়ক দুর্ঘটনা